মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় যুব‌কের লাশ উদ্ধার, প‌রিবা‌রের দা‌বি আত্মহত্যা!

  |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৬৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় যুব‌কের লাশ উদ্ধার, প‌রিবা‌রের দা‌বি আত্মহত্যা!

কুলাউড়ায় ওমর ফারুক (২৮) নামে এক যুব‌কের লাশ উদ্ধার করেছে পুলিশ। ‌সে পৌর শহ‌রের ২নং ওয়া‌র্ডের রেল কর্মচারী আব্দুল মা‌লে‌কের ছে‌লে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফারু‌কের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে প্রেরণ ক‌রে‌ছে পুলিশ। প‌রিবা‌রের দা‌বি সে গলায় ফাস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক ব্য‌ক্তিজীব‌নে বিবা‌হিত এবং দেড় বছরের এক পুত্র সন্তানের জনক। তি‌নি শহরের মিলি প্লাজাস্থ ড্রিমস ফেব্রিক্সের সেলসম্যান হিসেবে কাজ করতেন। পৌর শহরের কুলাউড়া গ্রাম এলাকার হাজেরা ভিলার তৃতীয় তলায় পিতা-মাতা, স্ত্রী-সন্তান ও ছোট ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ফারুক শনিবার বিকেলে আছরের নামাজ শেষে স্ত্রী আঁখি আক্তার ও পুত্রকে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দেন।

বেশ কিছুসময় দরজা না খোলায় স্ত্রী বাসায় থাকা ফারুকের ছোট ভাইকে ডাক দেন। তার ছোট ভাই ঘরের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান ফারুক রুমের ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। এসময় তাদের পিতা আব্দুল মালেককে খবর দেন। স্থানীয় কাউন্সিলর কায়ছার আরিফ ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে ফারুকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফারুকের স্ত্রী আঁখি আক্তার জানান, ‘তিনি ত্রিশ হাজার টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই চিন্তায় হয়তো তিনি আত্মহত্যা করেছেন।’

ফারু‌কের বাবা আব্দুল মালেক জানান, ‘সে ঋণগ্রস্ত ছিলো। কিন্তু সেই টাকা আমি শোধ করে দিয়েছি। কেন হঠাৎ সে এমন কাজ করলো কিছুই বুঝতে পারছিনা।’

কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস