শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চু’র সমাধিতে গণমাধ্যমকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৭৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চু’র সমাধিতে গণমাধ্যমকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

৫২’র রাষ্ট্রভাষা আন্দোলনে রাজপথে আন্দোলনকারীদের অন্যতম সংগ্রামী মহীয়সী নারী প্রয়াত রওশন আরা বাচ্চু’র প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর শহরের উছলাপাড়াস্থ তাঁর সমাধিস্থলে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুকে স্মরণ করলেও তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রশাসন কিংবা কুলাউড়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের তৎপরতা দেখা যায়নি।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন আহমদ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি বলতেন, ‘ভাষা বাঁচলে দেশ বাঁচবে।’ রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ায় জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস