মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

প্রশংসায় ভাসছেন গোয়ালন্দঘাট থানার ওসি আশিকুর রহমান

নিউজ ডেস্ক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রশংসায় ভাসছেন গোয়ালন্দঘাট থানার ওসি আশিকুর রহমান

থানায় নিজের রুমের সামনে ‘ওসিকে স্যার বলার দরকার নাই’ লিখে আলোচনায় এসেছেন রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার ওসি আশিকুর রহমান, পিপিএম।

তার এই লেখাটি এরই মধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর পর থেকে প্রশংসায় ভাসছেন ওসি আশিক।

খোঁজ নিয়ে জানা গেছে, গোয়ালন্দঘাট থানায় ওসি আশিকুর রহমানের রুমের দরজার সামনে একটি ফেস্টুন শোভা পাচ্ছে। সেখানে লেখা রয়েছে– ‘ইহা একজন গণকর্মচারীর অফিস। যে কোনো প্রয়োজনে এই অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নাই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নাই’।

সামাজিকমাধ্যমে আশিকের ভিন্নধর্মী এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।

কাজী ইমরাত হাসান আরেফিন লিখেছেন– ‘প্রতিটা পুলিশ ভাই যদি এমন হতো, তা হলে আর পুলিশের প্রতি মানুষের কোনো অভিযোগ থাকত না।’

বেলাল চৌধুরী নামের একজন লিখেছেন– ‘শাবাশ আশিক, অনেক শুভকামনা’।

বেলায়েত হোসেন মানিক লিখেছেন– ‘আশিকুর ভাইয়েরা জনগণের প্রকৃত বন্ধু। শ্রদ্ধা, ভালোবাসা।’

মিজানুর রহমান রুদ্র লিখেছেন– ‘পুলিশের এমন জনবান্ধব হওয়া উচিত। ধন্যবাদ পুলিশ ভাইটিকে।’

আশিকুর রহমান পারভেজ নামে আরেকজন লিখেছেন– ‘এমন পুলিশ দেশের প্রত্যেক থানায় থাকলে আজ বাংলাদেশের চিত্র অন্য কিছু হতে পারত।’

জানা গেছে, ওসি আশিকুর রহমান গত ১১ জানুয়ারি যোগদান করেন গোয়ালন্দঘাট থানায়। তার পর থেকেই নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক উদ্যোগ।

গত ২ ফেব্রুয়ারি দৌলতদিয়া পতিতাপল্লীর বয়স্ক এক যৌনকর্মী মারা গেলে তার জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করেন তিনি। এই উদ্যোগের কারণে ইতিমধ্যে তিনি সামাজিকমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

পাশাপাশি তিনি ওই যৌনপল্লীর অসহায় নারীদের নানা অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে সেখানে গড়ে তুলেছেন ‘জনগণের দরবার’ নামে একটি আইনি সহায়তা কেন্দ্র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস