রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

চীনে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি : রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৬৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি : রাষ্ট্রদূত

বাংলাদেশে কোনো চীনা নাগরিক এবং চীনে কোনো বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে বৃহস্পতিবার জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সেই সাথে তিনি গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষকে সতর্ক হতে দিন, তবে আতঙ্ক সৃষ্টি করবেন না।’

দূতাবাসে কয়েকজন সাংবাদিকের সাথে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে মিশনের উপপ্রধান হৌলং ইয়ান উপস্থিত ছিলেন।

লি জিমিং বলেন, চীনা দূতাবাসের কেউ এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করা কোনো চীনা নাগরিক করোনাভাইরাসের শিকার হননি। একই সময়ে পুরো চীনে থাকা কোনো বাংলাদেশি নাগরিক আক্রান্ত হননি।

এ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ‘বেশি প্রতিক্রিয়া’ দেখাচ্ছে উল্লেখ করে এতে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত চীনসহ ২৫ দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। মোট রোগীর ৯৯ শতাংশের বেশি চীনে ভাইরাসটির শিকার হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস