মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখলেন মন্ত্রী শাহাব

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখলেন মন্ত্রী শাহাব

মৌলভীবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বন, পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।

শুক্রবার বিকেলে শহরের এম সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন- অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হওয়াটা দুখজনক। এই রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয়েও আমি ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

পরিবেশ মন্ত্রী আরো বলেন, এই পরিবারটি শহীদ পরিবার। কিন্তু তারা স্বীকৃতি পায়নি। স্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হবে উচ্চপর্যায়ে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। পরে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং নগদ ১লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করেন।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন নিহতদের পরিবারের সাথে দেখা করে ব্যক্তিগত সহায়তা প্রদান করেন।

এছাড়া উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখায় তিনজনকে নগদ অর্থ দিয়ে পুরষ্কৃত করেছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ১ লক্ষ টাকা অনদান দেয়া হয়েছে।

এ ঘটনায় জেলা জুড়ে শোকের ছায়া বইছে। ঘটনার দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক জানিয়েছেন ব্যবসায়ীরা। স্বরস্বতি পূজার বিসর্জনে বাদ্য যন্ত্র ব্যবহার করেনি জেলা পূজা উদযাপন পরিষদ।

মৌলভীবাজার মডেল থানায় এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৪, তারিখ: ২৮-০১-২০২০ইং করেছেন নিহতের পরিবার। জেলা প্রশাসনের তদন্ত কমিটি আহবায়ক অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে সকাল থেকেই তদন্ত শুরু হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে অগ্নিকান্ডের কারণ কারণ ও প্রতিকারের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। মৌলভীবাজার পৌরসভার তদন্ত কমিটিও এই ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার মৌলভীবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস