শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

চিত্রকর্ম নিয়ে নেপাল ঘুরে এলেন কুলাউড়ার জিয়া

নেপাল প্রতিনিধি   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ১৮২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিত্রকর্ম নিয়ে নেপাল ঘুরে এলেন কুলাউড়ার জিয়া

নেপালের কাঠমান্ডুতে ‘দি মাইন্ড আর্টস’ এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী-২০১৯ এ অংশগ্রহণ করেছেন কুলাউড়ার জিয়া। গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক এই চিত্র প্রদর্শনী সম্পন্ন হয়।

আন্তর্জাতিক এই চিত্র প্রদর্শনীতে নেপাল, ভারত, কোরিয়া, মেক্সিকো ও বাংলাদেশের মোট ৫২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পায়। এতে বাংলাদেশের অন্যান্য চিত্রশিল্পীদের সাথে স্থান করে নেয় কুলাউড়ার চারুহাট চিত্রাংকন একাডেমির প্রশিক্ষক জিয়াউল হক জিয়ার একটি চিত্রকর্ম।

গত ২৭ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

বিশেষ অতিথি ছিলেন, নেপালের চিত্রশিল্পী রাধে শ্যাম মুলমি, বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি মো. মাসুদ আলম, সমন্বয়কারী সঞ্চিত সাহা ও শ্যাম সুন্দর যাদব। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী সকল শিল্পীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

৩০ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল একাডেমি অব ফাইন আর্টস্ এর প্রধান সুষমা রাজভান্ডারী, চিত্রশিল্পী তীর্থ নিরাউলা প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক প্রশিক্ষক জিয়াউল হক জিয়া কুলাউড়ার চারুহাট চিত্রাংকন একাডেমির প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সিলেট মিরর ও লন্ডনে প্রচারিত ‘চ্যানেল এস’ এর কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। প্রকাশিত হয়েছে তাঁর লেখা শিশু-কিশোরদের জন্য গল্পের বই ‘ঘুমন্ত বিবেক জাগানোর সভা’, ‘দুষ্টু এক আমি’, ‘ভুতূড়ে মাছ’ ও নাটকের বই ‘বোকা ধোকা’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস