সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়া ৫০ শয্যার হাসপাতাল : একসাথে ২১ ডাক্তারের যোগদান

এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া ৫০ শয্যার হাসপাতাল : একসাথে ২১ ডাক্তারের যোগদান

কুলাউড়া উপজেলা সদরের একমাত্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বৃহস্পতিবার একযোগে নুতন নিয়োগপ্রাপ্ত ২১ জন ডাক্তার যোগদান করেছেন। বছরের পর বছর ডাক্তার সংকটে ভোগান্তির শিকার উপজেলার ৫ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবী অবশেষে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের প্রচেষ্টায় পূরণ হলো। তার নির্বাচিত হওয়ার ১ বছরের মধ্যে কুলাউড়া হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডাক্তার প্রাপ্তিতে জনমনে রোগীসহ ভুক্তভোগীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। এতে গরীব-অসহায় রোগীদের সেবার মান বৃদ্ধিসহ সু-চিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে ভুক্তভোগীরা আশা করছেন।

জানা যায়, কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার ৫ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবাদানকারী ৫০ শয্যা হাসপাতালে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ৩৮ জন ডাক্তারের পদ থাকলেও হাসপাতালে দীর্ঘদিন যাবৎ ৩৪ টি পদই খালি ছিলো। দিনে-রাতে ১ জন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, আরএমও ডাঃ জাকির হোসেনসহ ৪ জন ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে ইনডোর-আউটডোর রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ডাক্তার পদে নতুন নিয়োগ দেয়ায় ও কুলাউড়া আসনের এমপি সুলতান মনসুরের প্রচেষ্টায় হাসপাতালে ডাক্তার সংকটের বিরাজমান সমস্যার অবসান হওয়ায় দুর-দুরান্ত থেকে আগত শিশু, মহিলাসহ সকল ধরনের রোগীরা সরকারের দেয়া সু-চিকিৎসার সুফল ভোগ করতে পারবে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, পুরাতন ও নুতন নিয়োগপ্রাপ্ত মিলে ২৪ জন ডাক্তারের মধ্যে হাসপাতালে কর্মরত থাকবেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, আরএমও, ডেন্টাল সার্জন ও ৭ জন মেডিকেল অফিসারসহ ১০ জন এবং অপর ১৪ জন মেডিকেল অফিসার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগীদের সেবা প্রদান করবেন। জুনিঃ কনসালটেন্ট পদের শুন্য ৯ পদে নিয়োগ দেয়া হলে রোগীরা দ্রুত প্রতিকার পাওয়ার সুবিধা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার কুলাউড়া হাসপাতালে যেসব নুতন ডাক্তাররা যোগদান করেছেন তারা হলেন, শেখ মোহাম্মদ মিছবাহ উদ্দীন, সুরভী সেন, নাজমুস সিয়াম রাফি, আতিক ইসরাক, মোঃ আশরাফ হোসেন ভুইয়া, মোঃ ফয়সাল আহাম্মদ, খাদিজা আক্তার, মোঃ আরিফুজ্জামান, তানজিলা রুম্মন, নাদিয়া শারমিন রুমা, মোহাম্মদ নাঈম-উল-হক, পলাশ চন্দ্র বিশ^াস, সাকিয়া রিজওয়ানা, দেবাশীষ রায়, নাজনীন সুলতানা, মমতাজ খলিল মুন্নী, মোঃ আসিফ হায়দার, সুমাইয়া বিনতে জাহান, মোঃ এহসান আলমগীর, এন মেমচৌবী চনু ও তাপস দেবনাথ।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নুতন নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের মধ্যে মৌলভীবাজার জেলার ৭ উপজেলা হাসপাতালে মোট ৭৩ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে কুলাউড়া হাসপাতালে ২১জন, রাজনগর হাসপাতালে ১১জন, বড়লেখা হাসপাতালে ১০জন, শ্রীমঙ্গল হাসপাতালে ৯জন, কমলগঞ্জ হাসপাতালে ৮জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে ৮জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস