মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

কমলগঞ্জে পদ্মছড়া চা চা বাগানে কুপিয়ে একজনকে হত্যা, আটক ২

  |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে পদ্মছড়া চা চা বাগানে কুপিয়ে একজনকে হত্যা, আটক ২

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে জাহিদ হাসান (২৩) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। সে পদ্মছড়া চা বাাগানের রমজান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানের ফাঁড়ি বাগান পদ্মছড়া চা বাগানে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া বাগানের ৪নং সেকশনের আনন্দ মুন্ডার ছেলে চা শ্রমিক আপন মুন্ডা (২৬) এর সাথে সাথে কয়েকদিন পূর্বে মোটর সাইকলে নিয়ে ৪নং সেকশন দিয়ে যাবার পথে একই বাগানের রমজান আলীর ছেলে চা শ্রমিক জাহিদ হাসান (২৩) এর গরু নিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দিয়ে গরুকে আঘাত করলে তখন উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রোববার বিকাল সাড়ে ৪টায় জাহিদ হাসান গরু নিয়ে বাড়ির ফেরার পথে পূর্ব হতে উৎপেতে থাকা আপন মুন্ডা ওরপে দীপন (২৬) ও আবু রবিদাস (২০) তার উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাহিদ হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক সামসুদ্দীন আহমদ তাকে মৃত ঘোষনা করে। কমলগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশটির প্রাথমিক সুরতহাল করে। এ ঘটনাকে কেন্দ্র করে পদ্মছড়া চা বাগানে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে রোববার রাত ৭টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় মাধবপুর ইউনিয়নেসর লঙ্গুরপার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে পদ্মছড়া চা বাগানের আনন্দ মুন্ডার ছেলে আপন মুন্ডা ওরপে দীপন ও জগরু রবিদাসের ছেলে আবু রবিদাসকে আটক করেছে।
পদ্মছড়া চা বাগানের একাধিক সুত্রে জানা যায়, একটি সাওতাল মেয়েকে নিয়ে জাহিদের সাথে আপন মুন্ডার বিরোধ চলছিল। এ বিরোধে রোববার পরিকল্পিতভাবে এক সাথে গরু নিয়ে যাবার পথে এক সহযোগী মিলে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরও জানা যায়, আপন মুন্ডার বড় ভাই স্বপন মুন্ডাও নিজের স্ত্রীকে হত্যা করে এখন মৌলভীবাজার কারাগারে রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। নিহতের লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস