শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা মৌলভীবাজারে বুধবার বন্ধ থাকবে চা বাগান সঞ্চয়পত্রের কর বাড়েনি, কালোটাকা সাদা করার সুযোগও রাখা হয়নি: এনবিআর
Advertise with us

শমশেরনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শমশেরনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে ৩৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে শমশেরনগর বাজারের মাছ বাজার ও লামাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শমশেরনগর ইউনিয়নের সিংরাউলি গ্রামের আনছার উদ্দিনের ছেলে মুজিবুর রহমান (২৮) ও মাছ বাজার এলাকার রশিদ মিয়ার ছেলে হারুন মিয়া (৩৫)। এ সময় মুজিবুর রহমানের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও হারুন মিয়ার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টায়
কমলগঞ্জ থানার এএসআই মো. হামিদুর রহমান ও এএসআই আয়াজ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩৮
পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানায় নিয়ে যান। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও কয়েকবার এরা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের রোববার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস