শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কমলগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির হামলায় মুক্তিযোদ্ধা আহত

মাহমুদ খান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   |   বুধবার, ২৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির হামলায় মুক্তিযোদ্ধা আহত

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী শ্রীপুর গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ (৬৫) ৪ জনকে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রতিপক্ষের ইসমাইল গংদের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। হামলাকারীরা মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করে বাড়ীর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠে।

এ সময় হামলায় আব্দুল খালিক (৫০), বিলাল হোসেন (৩৫), আবু সুফিয়ান (২২) নামক আরো ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান বলেন, গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল মিয়া গংরা মিলে দীর্ঘদিন যাবত আমাকে প্রাণে হত্যা করার পরিকল্পনা করছিল। বিষয়টি আমি বুঝতে পেরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করি। নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে গত মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশকে একাধিকবার বলেছি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার কথা শুনে পুলিশ আমাকে নির্ভয়ে বাড়ীতে যাওয়ার পরামর্শ প্রদান করে। আমি পুলিশের কথায় বিশ্বাস করে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া মাত্র ইসমাইল মিয়ার নেতৃত্বে রুহুল আমিন, আল-আমিন, রুস্তুম, মিজান, চেরাগ গংরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ আমাদেরকে উদ্ধার করে।

ঘটনার বিষয়ে ইসমাইল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল মিয়া ও মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের মধ্যে দীর্ঘদিন যাবত ভূমি ও জাতিগত বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছিল। গত মঙ্গলবারের হামলার বিষয়ে তিনি সত্যতা নিশ্চিত করলেও মুক্তিযোদ্ধা পুকুরের পানিতে ফেলে দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন যাবত ভূমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। তারপর ও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস