শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ইংল্যান্ডকে অলআউট করেও চাপে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক   |   শনিবার, ০৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইংল্যান্ডকে অলআউট করেও চাপে অস্ট্রেলিয়া

স্টিভেন স্মিথের সেঞ্চুরির জবাবে জো বার্নসের সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার যেমন স্মিথ ছাড়া কেউ হাফসেঞ্চুরির দেখাও পাননি। ইংল্যান্ডের তেমন হয়নি। বার্নসের ইনিংসটাকে সুন্দর করার কাজে সাহায্য করেছেন আরও দুই ব্যাটসম্যান, করেছেন হাফসেঞ্চুরি।

প্রথম ইনিংসে স্মিথের ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৮৪ রানে। জবাবে জো বার্নসের ১৩৩ রানে ভর করে ৩৭৪-এ থেমেছে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়ে গেছে ৯০ রানের লিড।

জো বার্নস চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন, টেস্ট মেজাজের ব্যাটিং যাকে বলে! ৩১২ বল মোকাবেলায় ১৩৩ রানের ইনিংসে ইংলিশ ওপেনার বাউন্ডারি হাঁকান ১৭টি। তার সঙ্গে হাফসেঞ্চুরি পেয়েছেন জো রুট আর বেন স্টোকসও। রুট ৫৭ আর স্টোকস ৫০ রান করেন। ১৩৫.৫ ওভারে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭৪ রানে।

তবে ইংলিশদের ইনিংসটা আরও আগেই থামতে পারতো। ৩০০ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে দলকে আরও অনেকটা দূর টেনে নেন লোয়ার অর্ডারের ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড। ব্রড ২৯ রানে আউট হন। ওকস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৭ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর নাথান লিয়ন। দুটি করে উইকেট জেমস প্যাটিনসন আর পিটার সিডলের।

প্রায় একশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ব্রডের শিকার হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৮)। তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। ক্যামেরুন বেনক্রফট ৭ আর উসমান খাজা ১১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস