শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

দুই কিশোরের নিষ্ঠুরতার কাছে হার মানল কুলাউড়ার এক স্কুল ছাত্র!

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ১৫১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই কিশোরের নিষ্ঠুরতার কাছে হার মানল কুলাউড়ার এক স্কুল ছাত্র!

মৌলভীবাজারের কুলাউড়ায় পলাশ শব্দকর (৯) নামে এক স্কুলছাত্রকে বলাৎকারের পর নির্মমভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। পলাশ স্থানীয় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের বালিশ্রী গ্রামের রিকশাচালক পরিমল শব্দকরের ছেলে।

কুলাউড়ার শিশু পলাশ হত্যার ঘটনায় আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মিরজান আলীর ছেলে জাহেদ আলী (১৫), চাঁন মিয়ার ছেলে রাহেল মিয়া (২৬) এবং মৃত নওয়াব আলীর ছেলে মিরজান আলী (৪৫)।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২ টার দিকে কালিটি চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টার পর থেকে পলাশকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে সন্ধ্যায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রী (নং-১৪৩৫) করে তার পরিবার।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সকালে নিজের বাড়ির পাশে একটি জমিতে ধান রোপন করছিলো পলাশ শব্দকর। এসময় প্রতিবেশী জাহেদ মিয়া (১৫) পলাশকে ধানি জমি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। এরপর থেকে আর পলাশকে খুঁজে পাওয়া যায় নি। ওইদিন রাতে কুলাউড়া সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান পলাশের বাড়ীতে এ বিষয়ে একটি বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত একজন সাক্ষী দেয় জাহেদ পলাশকে নিয়ে চা-বাগানের ভেতরে গেলেও বিকেলে সে একা ফেরে। বখাটে জাহেদ তা অস্বীকার করলে সাবেক চেয়ারম্যান শাহাজাহান জাহেদকে তাঁর পিতা মিরজান আলীর জিম্মায় দেন। পরেরদিন বৃহস্পতিবার সকালে কালিটি চা বাগানে পলাশের লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পলাশের লাশ উদ্ধারের পর পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া অফিসার ইনচাজ মো. ইয়ারদৌস হাসান বলেন, বলাৎকারের ঘটনা কি না তা নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল টেস্টের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস