মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

রেলওয়ের আওতায় আনা হচ্ছে আরও ১৫ জেলা

  |   শুক্রবার, ২১ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১০৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেলওয়ের আওতায় আনা হচ্ছে আরও ১৫ জেলা

দেশের আরও ১৫ জেলাকে রেল নেটওয়ার্কে যুক্ত করা হবে উল্লেখ করে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন রেলপথকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার।

বর্তমানে দেশের ৪৪ জেলায় রেল যোগাযোগ রয়েছে। রেলসেবার মান উন্নয়নে বর্তমানে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে, নতুন করে আরও কিছু প্রকল্প হাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

শুক্রবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর উপর এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেলসেতু বানাতে চাই। এছাড়া ঢাকা টু চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড ট্রেন চালুর সমীক্ষা চলছে।

তিনি বলেন, নতুন মেগা প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগের চিন্তা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়। বর্তমান সরকার ক্ষমতায় থাকা মানে সবার অধিকার বাস্তাবায়ন হওয়া। সরকার এ নীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লায়ন রিংকু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস