বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান এবং দুই যুবককে মারধর করার অভিযোগ ওঠার পর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আলমাছ মিয়া কুলাউড়া উপজেলা বিএনপির জয়চন্ডী ইউনিয়ন কমিটির সহসাধারণ সম্পাদক। তিনি জয়চন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

শনিবার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমাছ মিয়াকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলাভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

দলীয় নেতা-কর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছেন মানুষ। যানজট নিরসনে ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা হয়। সভায় শহরের ছয়টি স্থানে দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত হয়। ১৬ আগস্টের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বলা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানানো হয়।

এরপর ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরে অভিযান চালান। এ সময় যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে এক চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। অটোরিকশার স্ট্যান্ডের এক ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকনেতা আলমাছ মিয়ার নেতৃত্বে অটোরিকশাচালকেরা সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপির উপজেলা কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

এদিকে সম্প্রতি অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আলমাছ মিয়াসহ আরেক অজ্ঞাতনামা ব্যক্তি দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করছেন। ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাচ্ছিলেন না। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতে দেখা যায়।

জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান বলেন, ‘রাস্তা বন্ধ করে এসিল্যান্ড (সহকারী কমিশনার) স্যারের বিরুদ্ধে খারাপ ভাষায় স্লোগান এবং চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের অভিযোগে মূলত আলমাছ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

ভিডিওটি দেখেছেন জানিয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্যাতনের শিকার দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে জানতে আলমাছ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হয়। তার স্ত্রী ফোন ধরে বলেন, আলমাছ ঘুমিয়ে আছেন। তিনি ঘুম থেকে উঠে কথা বলবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস