শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

বাংলাদেশ গত বছর এশিয়ান কাপ বাছাইয়ে তিনটি হোম ম্যাচ খেলেছিল। তিন ম্যাচেই জাতীয় স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। প্রতি ম্যাচেই স্পন্সররা হুমড়ি খেয়ে পড়েছিল। বাফুফে তিন ম্যাচ থেকে ভালো আয়ের প্রত্যাশা করেছিল। প্রায় এক বছর পেরিয়ে গেলেও সেই ম্যাচগুলোর প্রকৃত আয়-ব্যয়ের হিসাব এখনও প্রকাশ করেনি ফেডারেশন। তবে ফেডারেশনেরই অভ্যন্তরীণ অডিট কমিটি ভারত ও হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি ও আর্থিক বিষয়ে অস্বচ্ছতা পেয়েছে।

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে বাফুফে আনুষ্ঠানিক টেন্ডারে যায়নি। হাইভোল্টেজ কোম্পানি ওই ম্যাচের যাবতীয় ব্যয় বহন করেছে। ফেডারেশনের কোনো খরচ না হলেও হাইভোল্টেজ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে স্পন্সর নিয়ে আয় করেছে। ফেডারেশনের ম্যাচে অন্য প্রতিষ্ঠান কেন ব্যবসা করবে, এই প্রশ্ন ওঠার পর হংকং ও ভারত ম্যাচে ইন্টারস্পিড ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করে ফেডারেশন। তারা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে সেটাও বাফুফে অবগত থাকবে। এমন পদক্ষেপের পর ফেডারেশনের রাজস্ব বেশ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অডিট কমিটির পর্যালোচনায় দেখা গেছে শুভঙ্করের ফাঁকি।

বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-হংকং ম্যাচ নিয়ে অডিট কমিটির পর্যবেক্ষণ, ‘ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ইন্টারস্পিডকে প্রদত্ত কার্যাদেশ, সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তিসহ অন্যান্য সংশ্লিষ্ট চুক্তি এবং কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) অডিট কমিটি কর্তৃক পর্যালোচনা করে বাফুফে অডিট কমিটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইন্টারস্পিডের চুক্তির অস্বচ্ছতা, সিএস অনুযায়ী পৃষ্ঠপোষকতার অর্থ প্রদান না করা এবং সিএস অনুযায়ী ব্যয়সমূহের অতিরিক্ত ব্যয় করা হয়েছে। সিএস হওয়ার পরে কোনো চুক্তি/পিও/ডব্লিউও না থাকা ইত্যাদি বিষয়ে অস্বচ্ছতা দেখা যাচ্ছে।’

দশ জনের দল হংকং, রাকিবের গোলে সমতায় বাংলাদেশবাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-হংকং ম্যাচে কম্পিটিশন কমিটি সক্রিয় ভূমিকায় ছিল। ওই দুই ম্যাচের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে চুক্তি অনুযায়ী অর্থ না পাওয়ার বিষয়ে কম্পিটিশন কমিটি চেয়ারম্যানের মন্তব্য অবশ্য ভিন্ন, ‘আমাদের কমিটির কাজ হচ্ছে খেলা সুন্দর ও সুষ্টভাবে ব্যবস্থাপনা করা। আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা খেলা সম্পন্ন করেছি। অর্থ আদায়ের দায়িত্ব ফিন্যান্স বিভাগের।’

ইন্টারস্পিডকে নির্ধারণ করেছে প্রকিউরমেন্ট কমিটি। সেই কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরীর বক্তব্য, ‘প্রকিউরমেন্ট কমিটি মূলত দর মূল্যায়ন ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও যোগ্যতার উপর নির্ভর করে কার্যাদেশ দেয়। অর্থ আদায় বা চুক্তি অনুযায়ী অর্থ আদায় না হলে এর সঙ্গে প্রকিউরমেন্ট কমিটির কোনো সম্পর্ক নেই।’

ইভেন্ট ম্যানেজমেন্ট মূলত মার্কেটিং বিষয়। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের এই বিষয়ে বক্তব্য, ‘এই প্রক্রিয়ায় আমি ছিলাম না। প্রকিউরমেন্ট ও কম্পিটিশন কমিটিই মূলত এই বিষয়টি দেখেছিল। প্রকিউরমেন্ট কমিটি বিভিন্ন কোম্পানির প্রেজেন্টশন দেখে চূড়ান্ত করেছে।’

ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ইন্টারস্পিডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। গত ২০ আগস্ট তিনি ও প্রধান অর্থ কর্মকর্তা মোস্তফা মহসিনকে অডিট কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এই দুই ম্যাচের চুক্তি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক তুষার এই প্রসঙ্গে বলেন, ‘গতকাল ব্রাজিল প্রতিনিধি দল নিয়ে ব্যস্ততা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি দাখিল করব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস