বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

৮ দফা দাবিতে সিলেটে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

  |   শনিবার, ১৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮ দফা দাবিতে সিলেটে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে সিলেট রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ কুলাউড়া, কুলাউড়ার সর্বস্তরের ট্রেনযাত্রীবৃন্দ, সিলেট রেলওয়ে উন্নয়ন ফোরাম, বাংলাদেশ রেলওয়ে ফ্যান ফোরাম সিলেট।

মানববন্ধনে সিলেট বিভাগের যুব সংগঠক এডভোকেট আমিন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আন্দোলনের সমন্বয়ক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট এম এ সালেহ আহমদ চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের সিলেট বিভাগীয় সভাপতি রাকিব আল মাহমুদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শামীম আহমদ রনি, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, যুব সংগঠক এহসানুল কবির মিশু, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. কবির আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, দৈনিক সংবাদ প্রতিদিনের ও সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, জাহিদ মিয়া, সংগঠক আব্দুস শুকুর ছরকুম, আব্দুল মজিদ প্রমুখ।

মানববন্ধনে সিলেট ও কুলাউড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক নেতৃবন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।
এসময় বক্তারা ৮ দফা দাবি জানিয়ে বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।
বক্তারা আরো বলেন, বৃটিশ আমলে নির্মিত সিলেট- আখাউড়া রেলপথটিতে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। সকল সরকারের আমলেই এই রেলপথটি বৈষম্যের শিকার। গত একবছরে ঢাকা-সিলেট রেলপথ থেকে সরকার তৃতীয় সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। কিন্ত রেলের উন্নয়নে বাস্তব কোন উদ্যোগ নেয়া হয়নি। এই রেলপথের উন্নয়নে

৮ দফা না মানলে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই দাবি আদায়ের আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিলেটবাসী তাদের আন্দোলন চালিয়ে যাবে।
সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ১১ আগস্ট কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি দেয়া হয়। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সাথে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সাথে মতবিনিময় করা হচ্ছে। আগামী ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা হবে। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস