মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

২২ জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

  |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২২ জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

টুডে নিউজ ডেস্ক::

একক প্রার্থী হওয়ায় ৬১টি জেলা পরিষদের মধ্যে ২২টি জেলায় চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন হচ্ছে না।তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই হিসাব দাঁড়িয়েছে।অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই সংখ্যা আরও বাড়তেও পারে।

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাই।নির্বাচন কমিশন সচিবালয় জানায়,বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ২২জন।জেলা পরিষদ গুলোতে মোট প্রার্থী ১৪২ জন।সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ৬৭৩ জন আর সাধারণ পদে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৭৪১জন।

ইসি জানায়,যে জেলা পরিষদ গুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন সে গুলো হল- কুমিল্লা,কুড়িগ্রাম,গোপালগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ,ঝালকাঠি,টাঙ্গাইল,ঠাকুরগাঁও,নওগাঁ,নাটোর,নারায়ণগঞ্জ,ফেনী,বরগুনা,বাগেরহাট,ভোলা,মাদারীপুর,মুন্সীগঞ্জ,মৌলভীবাজার,লক্ষীপুর,লালমনিরহাট,শরিয়তপুর,সিরাজগঞ্জ ও সিলেট।

এরমধ্যে ১৯টি জেলাপরিষদে চেয়ারম্যান পদে মনোননয়নপত্র জমা দিয়েছিলেন একজন করে।এর বাইরে কুমিল্লা,কুড়িগ্রাম ও নাটোরে বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় একজন করে বৈধ প্রার্থী আছেন।যাদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে আপিল করে তা ফিরে না পেলে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস