মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

১৬ জুলাই অনশন কর্মসূচির ঘোষনা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির

  |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ জুলাই অনশন কর্মসূচির ঘোষনা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান,স্বর্ণা সুপারি আড়ৎ, কয়ছর টেলিকম, মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকম সহ অন্যান্য প্রতিষ্ঠানে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, চুর ডাকাত ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বিভিন্ন কর্মসূচির পালন করে আসছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ জুলাই) রাতে দক্ষিণ বাজারস্থ সমিতির কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় আগামী রবিবার (১৬ জুলাই) কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনশন কমূসূচির ঘোষনা দেন সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই।

এ-সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সোলেমান হোসেন, মোঃ আমীর হোসেন, সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হাজী আব্দুল হান্নান, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, নজরুল ইসলাম, আব্দুল মুতলিব, গোছ মিয়া, আব্দুল মোহিত, রাজু আহমদ দুলাল, ওয়ার্ড সদস্য, এনামুল হক, আবুল কালাম রাসেল, আব্দুল মন্নান, জুনেদ আহমদ, মারুফ আহমদ জালাল,নাজিম বখস, ব্যবসায়ী হাফিজুর রহমান লিটু প্রমুখ।

বিশেষ সাধারণ সভায় চুর ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেফতার, চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবীতে এ প্রতিকী অনশন পালন এবং পরবর্তীতে কুলাউড়া বাজারের সর্বস্তরের দোকান পাঠ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস