রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

হাসপাতালে গেলেই লোকে ভাবছে আমি অন্তঃসত্ত্বা: সোনাক্ষী সিনহা

  |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতালে গেলেই লোকে ভাবছে আমি অন্তঃসত্ত্বা: সোনাক্ষী সিনহা

সাত বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত ২৩ জুন সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হলো তাদের। এরপর থেকে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছে।

সোনাক্ষী সিনহার আসন্ন ছবি ‘কাকুদা’র প্রচারে বিয়ে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন তিনি। দাম্পত্য জীবন প্রসঙ্গে বলেন, এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।

এরপরই তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী।

সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। তৃণমূল সাংসদের পুত্র লব সিনহা পরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল এবং আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।

ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস