শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

হার্ট অ্যাটাকে মৌলভীবাজারের জনপ্রিয় চিকিৎসক দেলোয়ার মারা গেছেন

  |   শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার্ট অ্যাটাকে মৌলভীবাজারের জনপ্রিয় চিকিৎসক দেলোয়ার মারা গেছেন

মৌলভীবাজারের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেলোয়ার হোসেন আর নেই। তিনি আজ শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বিকেল চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মৌলভীবাজার বিএমএর সভাপতি ডা. শাব্বির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাব্বির হোসেন খান জানান তিনি মৌলভীবাজার শহরের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতেন। আজ শুক্রবার জুমার নামাজের পর তিনি পার্শ্ববর্তী সেইফ ডায়াগনস্ট ডায়াগনস্টিক সেন্টারে যান এবং সেখানে ইকো ও ইসিজি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে লাইফ লাইন হাসপাতালের সিসিইউতে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দীর্ঘ সময় ধরে সিপিআর সহ হার্ট অ্যাটাকের অন্যান্যচি কিৎসা দেওয়া হয়। বিকাল চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে মৌলভীবাজার শহরের চিকিৎসকেরা ছুটে আসেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তাঁর এক ছেলে ডাক্তার। তার স্ত্রী এবং ছেলেরা ঢাকায় বসবাস করেন।

প্রয়াত দেলোয়ার হোসেনের লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জানাযা শেষে দাফন করা হবে।

জানা গেছে ডাক্তার দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক এবং সাবেক অধ্যাপক। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালেও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি মৌলভীবাজার হেলথ এইড হাসপাতালে চেম্বার করতেন। আজ শুক্রবার মৃত্যুর আগেও চেম্বার করেছেন।

তিনি মৌলভীবাজারের একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস