সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

হবিগঞ্জে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৭

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৭

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার সময় সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধায় আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো.আলী আশরাফ।

তিনি জানান,বৃহস্পতিবার সকালে বাল্লা সীমান্তের ১৯৬৬/২ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে কেদারাকোর্ট নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেন বাল্লা বিজিবির সুবেদার মো.তোফাজ্জল হোসেন।

আটককৃতরা হলেন-আজমেরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের বাসিন্দা রামেন্দ্র নারায়ন চৌধুরীর ছেলে আলয় চৌধুরী (৩০),লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের নবদ্বীপ দাসের ছেলে গোপাল দাস গোস্বামী (২৭),সিলেটের বালাগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের রবীন্দ্র কুমার দাসের ছেলে রঘুনাথ দাস লিটন (৪৩),হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত হরেন্দ্র তালুকদারের ছেলে অভি তালুকদার (৪৫),সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌওজ গ্রামের শ্যামল চন্দ্র রায়ের ছেলে শিবাজি রায় (৪১),হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর (সুলতানপুর) গ্রামের মনিন্দ্র চন্দ্র গোপের ছেলে রতিন্দ্র চন্দ্র গোপ (৫১) ও চুনারুঘাট উপজেলার টিলা গ্রমের মৃত মর্তুজ আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৭)।

এ সময় চুনারুঘাট উপজেলার কেদারকোট গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৫০),একই গ্রামের মৃত ভিমরাজ মিয়ার ছেলে মিজান (৩৫) ও আব্দুল নুরের ছেলে মো. কাদির (৪০) পালিয়ে যায়।

পরে বিজিবির নায়েক মো.আল-আমিন বাদী হয়ে আটককৃতসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস