বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে চালু হচ্ছে বাস

নিউজ ডেস্ক ::   |   শুক্রবার, ২৯ মে ২০২০   |   প্রিন্ট   |   ৫৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে চালু হচ্ছে বাস

স্বাস্থ্যবিধি মেনে ও ভাড়া পুনর্নির্ধারণ করে আগামী ১ জুন থেকে সারা দেশে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বাস মালিক-শ্রমিক নেতারা। বাসচালক ও হেলপারদের মাস্ক এবং গ্লাভস পরতে হবে। একই সঙ্গে মাস্ক ছাড়া কোনো যাত্রী গণপরিবহনে চড়তে পারবেন না।

শুক্রবার বিকালে বনানীর সড়ক পরিবহন ভবনে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম জানান, বাসের স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এজন্য বাস চলাচলের সময় অন্তত ৩০ ভাগ সিট খালি, বাস স্ট্যান্ডে হাত ধোয়ার ব্যবস্থা, শ্রমিকদের টানা ডিউটি না করানোর বিষয়ে সিদ্ধান্ত প্রস্তাব দেয়া হয় বৈঠকে। এছাড়া ভাড়া পুনর্নির্ধারণ করারও সিদ্ধান্ত হয়েছে। ভাড়া পুনর্নির্ধারণ কমিটি এ বিষয়ে বৈঠক করে ভাড়া ঠিক করবেন। ভাড়া নিয়ে কোনো ধরনের নৈরাজ্য করা যাবে না।

বৈঠকে, টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে সবাইকে স্যানিটাইজার ব্যবহার করে জীবাণুমুক্ত হয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। টিকিট কাটার সময় বজায় রাখতে হবে নিরাপদ দূরত্ব। এসব মনিটরিংয়ে প্রশাসন ও মালিক সমিতি- উভয়ের টিম থাকবে।

পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এক জেলা থেকে আরেক জেলা যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। কিন্তু যে যাত্রী রাজশাহী থেকে ঢাকা আসবেন তার যদি বিভিন্ন জায়গায় পরিবহন বদলানো লাগে সেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ও নির্ধারিত স্টপেজের বাইরে না থেমে এক জেলা থেকে আরেক জেলায় যাত্রী পরিবহনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস