বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর বিষপানে স্বামীর আত্মহত্যা

  |   বুধবার, ২৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৫৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর বিষপানে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক:: কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের দুই দিন পরে স্বামী হেলাল উদ্দিন বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। হেলাল উদ্দিন ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার হেলাল উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী দিলোয়ারা আক্তার শিউলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলীর পিতা ফয়েজ আহাম্মদ শিউলীর স্বামী হেলাল উদ্দিনকে প্রধান, মা, ভাই- ভাবিসহ চার জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে হেলাল উদ্দিনসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।

বুধবার হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের চোখের আড়ালে নিজ বাড়িতে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে হেলাল উদ্দিনের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আবুল হাশেম সবুজ জানান, হেলাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মুখে ও শরীরে বিষের অস্তিত্ব পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, মৃত হেলাল উদ্দিন তার স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি। সে বিষপান করলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস