রবিবার ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩

Advertise with us
Advertise with us

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

  |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবের তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। মঙ্গলবার (২৭ মে) সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী, ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ শুরু হচ্ছে বুধবার (২৮ মে) থেকে। এই তারিখ অনুযায়ী আরাফাহ দিবস হবে ৫ জুন (বৃহস্পতিবার) এবং এর পরদিন ৬ জুন (শুক্রবার) উদযাপিত হবে ঈদুল আজহা।

সৌদি আরবের আগেই বেশ কিছু দেশ ঈদের তারিখ ঘোষণা করে। সেগুলো হলো:

ব্রুনাই

ব্রুনাইয়ের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, ২৮ মে (বুধবার) হবে জিলকদ মাসের শেষ দিন। কারণ ২৭ মে চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার।

মালয়েশিয়া

মালয়েশিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। ২৮ মে হবে জিলকদর শেষ দিন, ২৯ মে থেকে জিলহজ শুরু হবে। সে অনুযায়ী, ঈদুল আজহা পড়বে ৭ জুন।

ইন্দোনেশিয়া

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ২৮ মে (বুধবার) থেকে জিলহজ গণনা শুরু করবে এবং ঈদুল আজহা উদযাপন করবে ৬ জুন (শুক্রবার)।

ওমান সরকার জানিয়েছে, আগামী ২৮ মে (বুধবার) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন (শুক্রবার)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস