বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সেতু ভেঙে চাপা পড়ে আছে বাল্কহেড, ৫ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

  |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেতু ভেঙে চাপা পড়ে আছে বাল্কহেড, ৫ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাডুমুর নদে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পাড়া সেতুটি পাঁচদিনেও উদ্ধার কাজ শুরু হয়নি। দুর্ঘটনাকবলিত বাল্কহেডটি সেতুর নিচে চাপা পড়ে আটকে আছে। এ কারণে এই রুটে নৌ চলাচলও বন্ধ রয়েছে। হঠাৎ সেতুটি ভেঙে পড়ায় স্থানীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার (২ অক্টোবর) রাতে উপজেলার কালাডুমুর নদের ছান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে কালাডুমুর নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এ সেতু দিয়ে জিংলাতলি ইউনিয়নের কৃষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন অন্তত দুই হাজার মানুষ চলাচল করতেন। নিচ দিয়ে চলাচল করতো নৌযান। এতে প্রায় প্রতিদিনই সেতুটিতে মালবাহী কার্গো ও বাল্কহেডের ধাক্কা লাগতো। ধীরে ধীরে সেতুর অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ে।

রোববার রাতে মেসার্স রায়হান ইসরাত পরিবহনের একটি বাল্কহেড উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় বালু ফেলে ফিরছিল। খালি বাল্কহেডটি কালাডুমুর-গোমতী-মেঘনা নদী হয়ে গজারিয়ায় যাওয়ার পথে ছান্দ্রা গ্রামের কাছে পৌঁছে সেতুর মাঝখানের দিকের একটি পিলারে ধাক্কা দেয়। এতে সেতুটির মাঝখানের অংশ বাল্কহেডের ওপর ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক ও তার সহকারী সাঁতরে নদীর পাড়ে উঠে আসেন।

এ দুর্ঘটনার পর থেকে উপজেলার গৌরিপুর বাজারের পাশের কালাডুমুর নদের ওপর দক্ষিণের ছান্দ্রা গ্রাম থেকে উত্তরের গলিয়ার চর ও চরচার পাড়সহ অন্তত পাঁচ গ্রামের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে ছয় কিলোমিটার পথ ঘুরে গৌরিপুর বাজার ও বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় তিন হাজার মানুষকে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মতিন সৈকত বলেন, ‌‘দুর্ঘটনা ঘটেছে পাঁচদিন হয়ে গেলো। তবে জনদুর্ভোগ কমাতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।’

জিংলাতলী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বাল্কহেডের ধাক্কা লেগে লেগে সেতুটি দুর্বল হয়ে গেছে। সর্বশেষ রোববার রাতে এটি ভেঙেই গেলো। দ্রুত উদ্ধার কাজ শুরু করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলার প্রকৌশলী আফসার হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি মেরামতের অযোগ্য। এখানে নতুন করে আরেকটি সেতু স্থাপনের জন্য কাগজপত্র রেডি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস