শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

  |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিকেরও বেশি মানুষ।

সোমবার (৩ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা অংশের শক্তিয়ারখলার দূর্গাপুর এবং ১০০ মিটার সড়ক ডুবে যাওয়ায় এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতরাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমাগত বাড়ছে সুনামগঞ্জের সকল নদনদীর পানি। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক ডুবে গেছে। এতে একদিকে যেমন তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেমনি ওই সড়কে ছোট বড় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। বিকল্প পথ হিসেবে নৌকা দিয়ে বাড়তি ভাড়া দিয়ে জেলা শহরের আসছেন ওই এলাকার বাসিন্দারা। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষের।

তাহিরপুর থেকে সুনামগঞ্জে আসা রাজন মিয়া বলেন, হঠাৎ ঢলের পানিতে সড়ক ডুবে গেছে। এতে গাড়িপথে সরাসরি জেলা শহরে যাওয়া যাচ্ছে না।

সুনামগঞ্জ থেকে গাড়ি নিয়ে আসা মনু মিয়া বলেন, কোম্পানির মালামাল নিয়ে তাহিরপুরে যাওয়ার পথে প্রবল স্রোতে রাস্তা ডুবে গেছে। এখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। তাহিরপুর যাওয়া সম্ভব নয়। তাই সুনামগঞ্জে চলে যাচ্ছি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। এরইমধ্যে সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস