শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ১৫ নেতা গ্রেপ্তার

  |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ১৫ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মামলার আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়৷

আসামিদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত ২ জন, সাজা পরোয়ানাভুক্ত ২ জন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে-৮ জন (সদর-৬, বিশ্বম্ভরপুর-২), বিশেষ ক্ষমতা আইনে-৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন, তাহিরপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলা, জখম করার অপরাধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস