শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুনামগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

  |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম পাগলা ইউপির চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামে ও দুপুরে জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- পশ্চিম পাগলা ইউপির চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামের দুই বছরের রায়হান মিয়া ও জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামের ছয় বছরের মায়মনা আক্তার। জানা যায়, রোববার বিকেলে নোয়াবাড়ী গ্রামে সাকো পারাপারের সময় সাঁকো থেকে পড়ে পানিতে তলিয়ে যায় মায়মুনা আক্তার। এ সময় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। এরপর রাতে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। অপরদিকে, দুপুরে জয়কলস সড়কহাটি গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে রায়হানের মৃত্যু হয়। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দুই শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়নের সাবেক সদস্য মোছা. রুকাইয়া বেগম।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি তবে বিকেলের কারো মৃত্যুর খবর পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস