শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীকে হ ত্যা: একজনের মৃ ত্যু দণ্ড

  |   শনিবার, ১৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীকে হ ত্যা: একজনের মৃ ত্যু দণ্ড

সুনামগঞ্জে আলোচিত আদালত প্রাঙ্গণে বাদীকে প্রকাশ্যে হ ত্যা র চাঞ্চল্যকর ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কা রা দ ণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খাইরুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ফয়েজ আহমেদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মো. সেবুল মিয়া, সাজিদ মিয়া, এহসানুল করিম শাহান ও মো. ইসরাইল কবির মারজান। রায়ের সময় আসামি ফয়েজ মিয়া ও সেবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরও তিন আসামি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে মিজানুর হোসেন ওরফে খোকন মিয়া ফয়েজ আহমেদ ও তার লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০২২ সালের ২১ জুলাই মিজানুর হোসেন ওরফে খোকন মিয়া তার ভাই ফারুক মিয়ার সঙ্গে আদালতে আসেন। সেদিন ফারুক মিয়ার দায়ের করা অন্য একটি মামলায় ফয়েজ আহমেদ ও তার লোকজন হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে বাদী খোকন ও ফারুক মামলার তথ্য জানতে আইনজীবী সমিতির সামনে গেলে আসামি ফয়েজ তার সহযোগীদের নিয়ে প্রকাশ্যে খোকন মিয়াকে ছুরিকাঘাত করে।

পরে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও জনতা মিলে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহতের বাবা ফটিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খাইরুল কবির রুমেন বলেন, আদালত প্রাঙ্গণে এমন হত্যাকাণ্ডের ঘটনার এক বছর পর আদালত আজ রায় দিয়েছেন। একইসঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারিরও নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস