সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

সুনামগঞ্জের যুবক, জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান লিখা হলো ‘তুরস্ক’!

  |   বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জের যুবক, জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান লিখা হলো ‘তুরস্ক’!

সুনামগঞ্জ প্রতিনিধি:: এবার সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ নামের এক যুবকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মস্থান হিসেবে ‘তুরস্ক’ উল্লেখ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই যুবক।

অতি সম্প্রতি মৌলভীবাজার পৌর শহরের শিউলি বেগম নামের এক নারীর জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ লিখা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

জানা গেছে, জাকুয়ান আহমদের বাড়ি সুনামগঞ্জ সদরের কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সম্প্রতি তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সম্প্রতি সেই পরিচয়পত্র পেয়ে দেখেন জন্মস্থান ‘তুরস্ক’ লিখা হয়েছে।

এমন উদ্ভটকাণ্ডে চমকে ওঠেন জাকুয়ান। এ  পরিচয়পত্র ব্যবহার করে তিনি কোনো কাজও করতে পারছেন না। গত সোমবার এ পরিচয়পত্র নিয়ে জেলা নির্বাচন অফিসে যান তিনি।

জাকুয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি। নির্বাচন অফিসে যোগাযোগ করার পর তারা সফটওয়্যার ঘেঁটে জানিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে।’

এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘সফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়েছে। তবে ওই তরুণ আমাদের সঙ্গে দেখা করার পর আমরা তা সংশোধন করে দিয়েছি। এখন (বুধবার) অনলাইনে তার আইডি কার্ড যথাযথ দেখাচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস