শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুজানগর ইউনিয়নে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুজানগর ইউনিয়নে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত

বড়লেখা সুজানগর ইউনিয়নে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় (৮ নভেম্বর ২০২৫) আজিমগন্জবাজারে এ সভার আয়োজন করা হয়।

সভায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ কর্মকর্তারা উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠানে আজিমগন্জ বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সুজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সহ সাধারাণ সম্পাদক নাদের আহমদ ও যুব নেতা জাহিদুল ইসলাম জাহিদের যৌথ সঞ্চালনায় ও বনিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এর কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। তিনি বলেন, বৈঠক ও বিট পুলিশিং-এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি বিশেষভাবে মাদক, ডাকাতি, পারিবারিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, আপনার বাচ্চা ফোনে কার সাথে ফোন আলাপ করে কার সাথে মিশে এদিকে খেয়াল রাখবেন। কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। যদি উপজেলা পর্যায়ে পুলিশ আপনাদের সেবা দিতে না পারে তাহলে আমাকে বলবেন কুলাউড়া সার্কেল। আমি যদি সেবা না দিতে পারি তাহলে জেলা এসপি স্যার আছেন আপনাদের সেবা নিশ্চিত করতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়লেখা থানার পুলিশ তদন্ত পরিদর্শক হাবিবুর রহমান, সুজানগর বিট অফিসার এস আই সুব্রত চন্দ দাস ও এস আই সুলতান আহমদ। বিশেষ অতিথি, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নচিব আলী (সাবেক চেয়ারম্যান), সুজানগরর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ, সহ সভাপতি বাচিত আহমদ,সাধারাণ সম্পাদক রহিম বক্ত মুসা,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সুজানগর ইউনিয়ন জামাত শাখার আমির সরফ উদ্দীন, উপজেলা শ্রমিক ফেডারেশন এর সভাপতি দেলওয়ার আহমদ, সুজানগর ইউনিয়ন বিএনপি সহ সাধারান সম্পাদক আনোয়ার হোসেন, আজিমগন্জ বনিক সমিতির সহ সাধারাণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপনসহ থানার বিভিন্ন কর্মকর্তা, ফোর্স সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস