বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

  |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত রেতো সিজফ্রিয়েড রেঙ্গলির আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিজফ্রিয়েড রেঙ্গলির বাসভবনে এই সাক্ষাৎ করেন।

বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জামায়াত। বৈঠকে তারা বাংলাদেশ ও সুইজারল্যান্ডের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায় বলেও জানায় দলটি।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং সুইস দূতাবাসের পক্ষ থেকে ডেপুটি হেড অব মিশন মিসেস কোরিনি হেঙ্কোজ পিগনানি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস