শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন

  |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মা-রা গেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃ ত্যু বরণ করেন।মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃ ত্যু র বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ,বাংলাদেশ সরকারের সাবেক ত্রান ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতিমান আইনজী‌বি ও রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে সংসদ সদস্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন।

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। স‌ক্রিয় রাজনী‌তি শুরু করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান থে‌কে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তাঁর রাজনৈতিক জীবনে ভাটা পড়তে শুরু করে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হবার মধ্য দিয়ে।

পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চার কন্যার জনক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস