বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে

  |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে দুর্বিষহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল। প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন-ফখরুদ্দিন সরকার। তার পরের ১৫ বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যাকবলিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। তাদের হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ট জাতি বয়ে বেড়াচ্ছে।

দলের ওপর দমন-পীড়নের বর্ণনা দিয়ে জামায়াতের আমির বলেন, ‘এরপরের আঘাতটাই আসে জামায়াতে ইসলামীর ওপর। ঠিক যেভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছিল, তেমনি বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে। দু-একজনের জীবন্ত দেহ থেকে চোখ উপড়ে ফেলা হয়েছে। থানায় সুস্থ মানুষকে ধরে নিয়ে মেঝেতে ফেলে সুস্থ মস্তিষ্কে গুলি করে পা বিচ্ছিন্ন করা হয়েছে। হাজার হাজার মামলায় লাখ লাখ কর্মীকে জেলে নেওয়া হয়েছে। দোকানপাট লুট করা হয়েছে। বাড়িঘর বুলডোজার ভেঙে ফেলা হয়েছে। চাকরি থেকে আমাদের লোকদের বরখাস্ত করা হয়েছে।’

চলমান বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়লো কিন্তু আমাদের বললোও না, আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি, আপনার একটু সতর্কতা অবলম্বন করুন। এটা কিন্তু প্রতিবেশীর শিষ্টাচার। যদি উজানের কোনো দেশ আকস্মিক পানি ছেড়ে দেয়িএবং ভাটির দেশকে না জানায় তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা তাদের শাস্তি চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে দুই প্রতিবেশী দেশ একসঙ্গে বসবাস করতে চাই। আশা করি ভবিষ্যতে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন।’

রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাউল হাসানের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমির আবদুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি জেনারেল ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি জেনারেল আলা উদ্দিন শাহ প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতি প্যাকেটে ১৫ কেজি করে রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষকে ফুড প্যাকেট দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস