বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

সাগরে প্রচুর ইলিশ, ঢেউয়ের তাণ্ডবে টিকতে পারছে না ট্রলারগুলো

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাগরে প্রচুর ইলিশ, ঢেউয়ের তাণ্ডবে টিকতে পারছে না ট্রলারগুলো

সাগরে প্রচুর রুপালি ইলিশ ধরা পড়ছে। জাল ফেললেই ইলিশ পাচ্ছেন জেলেরা। মৎস্য সংশ্লিষ্ট সকলের মুখে ফুটছে হাসির ঝিলিক। এ নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল উপকূলের মাছের মোকামগুলোতে। ঠিক সেই মুহূর্তেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। 

ঢেউয়ের তাণ্ডবে টিকতে না পেরে গত শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুরে খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক হাজার মাছ ধরা ট্রলার।

স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় জেলেরা। এরপর সাগর বক্ষে জাল পাতে তারা। দেখা মেলে কাঙ্খিত সেই রুপালি ইলিশ। কিন্তু লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় ঢেউয়ের তাণ্ডব সইতে না পেরে ইতোমধ্যে হাজারো ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিন্ন পয়েন্টে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘু চাপটি বর্তমানে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এজন্য পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে

সাগর থেকে ফিরে আসা ট্রলারের মাঝি ইউনুচ মিয়া জানান, মাত্র কয়েকদিন ধরে জালে ইলিশের দেখা মিলেছে। হঠাৎ করে সাগর রুদ্রমূর্তি ধারণ করেছে। অস্বাভাবিক ঢেউয়ের তাণ্ডবে টিকতে না পারায় মাছ শিকার বন্ধ করে ট্রলার নিয়ে তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।

আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে সাগর চরম উত্তাল থাকায় হাজার হাজার মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর ঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস