রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

সাংবাদিক সিদ্দিকের হাত পা ভেঙ্গে দেয়া সেই আমিনুল কারাগারে!

  |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৫৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক সিদ্দিকের হাত পা ভেঙ্গে দেয়া সেই আমিনুল কারাগারে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:: গাজীপুরের সিনিয়র সাংবাদিক মো. আবু বকর সিদ্দিকের উপর বর্বরোচিত হামলার মূল হোতা পরিবহন সেক্টরের চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ সমিতি পরিচালনাকারী আমিনুল ইসলাম (জীবন) দীর্ঘদিন পলাতক থাকার পর আত্নসমর্পন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের শেখ নাজমুন্নাহারের আদালতে আত্নসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পুলিশের প্রাথমিক তদন্ত শেষে আমিনুল ইসলাম, এমদাদুল হক ও মুজিবুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। এদের মধ্যে আমিনুলের নামে বেশ কিছু অভিযোগ রয়েছে জয়দেবপুর থানায়,আসামী এমদাদ হলেন হাফেজ জুনাইদ হত্যা মামলায় পিবিআই এর তদন্তে প্রধান অভিযুক্ত,মুজিবুর মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পুলিশের চোখে পলাতক।

প্রসঙ্গত চলতি বছরের ২০ জানুয়ারি গাজীপুর সদর প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আটটার সময় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. আবু বকর সিদ্দিকের গাড়ির গতিরোধ করে বর্বরোচিত হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেয়া হয়। পরে এনিয়ে ফুঁসে উঠে সারাদেশের সাংবাদিক সমাজ। গাজীপুরের জৈনা বাজার,শ্রীপুর,চৌরাস্তা,হোতাপাড়া,জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে,গাছা,মৌলভীবাজারের কুলাউড়ায়, সিলেট,চট্টগ্রাম,ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুরের ভাণ্ডারিয়া ও ইন্দুরকানীসহ সারাদেশে সাংবাদিকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে। আসামীরা পলাতক থাকে বহুদিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস