বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

সাংবাদিক সিদ্দিককে হত্যার চেষ্টার বিচারের দাবীতে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা

  |   রবিবার, ২৪ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৫৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক সিদ্দিককে হত্যার চেষ্টার বিচারের দাবীতে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, (মৌলভীবাজার): এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের উপর নৃশংস হামলার প্রতিবাদে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি ও কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া চৌমুহনীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা এবং হামলার ঘটনার সাথে জড়িত আসামিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি করেন তারা।

কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস্ এর সভাপতিত্বে ও অনলাইন জার্নালিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ ময়নুল ইসলাম শামিম, বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসাইন, জাতীয় পার্টির নেতা মবশির আলী, দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, জাসদ ছাত্রলীগের কুলাউড়ার সভাপতি ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টু, সংগঠক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম মামুন, সাংবাদিক শাকির আহমদ, সাবেক ছাত্র নেতা তোফাজ্জল খান রকি, অনলাইন জার্নালিস্ট সোসাইটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া থানা মসজিদের ইমাম হাফিজ আব্দুস ছালাম, দৈনিক সময়ের আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস.আলম সুমন, হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, প্রবাসী কমিউনিট নেতা জিল্লুর রহমান, দৈনিক আজকালের খর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সুমন আহমদ, দৈনিক কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবু, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, এডমিন আজহার মুনিম শাফিন, যুবজোট নেতা সাইফুল ইসলাম, সংগঠক জসিম আহমদ, আহমদ হোসাইন জামিল, সংবাদকর্মী আকাশ আহমদ, কাওছার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আহমদসহ আরো অনেকে।

এসময় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা তা নষ্ট করতে দুর্নীতিবাজ, একটি চক্র বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করার পর এশিয়ান টেলিভিশনের প্রতিনিধির ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে স্থানীয় থানা পুলিশ গ্রেফতার করেনি।

বক্তারা আরো বলেন, একজন পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকের ওপর হামলা ও মামলার পরও আসামিরা গ্রেফতার হয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামলায় জড়িতরা যতোই প্রভাবশালী হোক না কেন গ্রেফতার করুন, অন্যথায় বিকল্প ও কঠোর কর্মসূচি দেয়া হবে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত বুধবার (২০ জানুয়ারি) রাতে সাংবাদিক আবু বকর সিদ্দিক বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে হোতাপাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে যায়। বর্তমানে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস