সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

শ্রীমঙ্গলে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে বজ্রপাতে দুইজনের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক পৃথক সময়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে ও হাইল হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে বাগানের নিয়মিত চা শ্রমিক নৃপেন রায় (৪৫) দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগানে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে নৃপেন রায়ের ওপর বজ্রপাত পড়লে তিনি মারা যান।

অপরদিকে, কালাপুর ইউনিয়নের বরুনার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষি কাজ করছিলেন। দুপুর ২ টার সময় বজ্রপাত হলে উম্মত আলীর ওপর বজ্রপাত পড়লে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রপাতে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা মারা যাওয়া দুজনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনের কাছে মৃতদেহ সৎকার করার জন্য ১০ হাজার করে টাকা দিয়েছি। পরবর্তীতে তাদেরকে আরও সরকারি সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস