বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

শিশুকন্যা হত্যায় ১৩ বছর পর খুনি পিতা গ্রেপ্তার

  |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুকন্যা হত্যায় ১৩ বছর পর খুনি পিতা গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে (৩৩) ১৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়ের নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া। এ ঘটনায় নিহত শিশুর মা রুবি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ছমির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর থেকেই ছমির আত্মগোপনে চলে যায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ বছর পর খুনি ছমির মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি ছমিরকে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস