শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

  |   বুধবার, ১০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আঙ্গুর মিয়া (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্টে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আঙ্গুর মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর (ফকিরবাড়ি) গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস থেকে পরিবহন শ্রমিক কল্যাণ চাঁদা নেওয়ার কাজ করছিলেন আঙ্গুর মিয়া। এসময় সুনামগঞ্জ থেকে আসা গেইটলক বাসের (সিলেট-জ ১১-০১৩২) ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সাথে সাথে ডাবর পয়েন্টের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি মো. সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস