বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

শবে বরাত ৯ এপ্রিল

নিউজ ডেস্ক   |   শনিবার, ২৮ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৭১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শবে বরাত ৯ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (২৬ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার (২৭ মার্চ) থেকে পহেলা শাবান মাসের গণনা শুরু হবে।
এ পরিপ্রেক্ষিতে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে শবেবরাত পালিত হবে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

বৈঠক শেষে আনিস মাহমুদ রাইজিংবিডিকে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সব জেলায় আমরা খোঁজ খবর নিয়েছি, কিন্তু বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।  ফলে শুক্রবার শাবান মাসের গণনা শুরু হবে। এ হিসেবে ৯ এপ্রিল দিবাগত রাতে শবেবরাত অনুষ্ঠিত হবে।

বৈঠকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমানসহ আলেমে দ্বীন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই শবেবরাত। মুসলিম সম্প্রদায়ের কাছে এ রাতটি ‘লাইলাতুল বরাত’ কিংবা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।

বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাত অতিবাহিত করবেন।  মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

সৌজন্যে: রাইজিং বিডি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস