শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

শবে বরাতে বায়তুল মোকাররমে দোয়া-মাহফিল

  |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শবে বরাতে বায়তুল মোকাররমে দোয়া-মাহফিল

সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালন করা হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাতভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পাঠ ও ওয়াজ মাহফিল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ শুরু হবে। এতে বয়ান দেবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করবেন মাদারীপুরের জামেআতুছ সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী।

দিনগত রাত সাড়ে ১২টায় আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয় নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।

রাত ৩টা ১৫ মিনিটে নফল নামাজের গুরুত্ব ও ফজিলত ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় দোয়া-মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে শবে বরাতের আয়োজন শেষ হবে। দোয়া-মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস