বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

লঞ্চ ট্রেন বাসে মশা মারার স্প্রে বাধ্যতামূলক করুন : নাসিম

নিউজ ডেস্ক   |   শনিবার, ০৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লঞ্চ ট্রেন বাসে মশা মারার স্প্রে বাধ্যতামূলক করুন : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এটা এখন ঢাকা ছাড়িয়ে জেলা-গ্রামে ছড়িয়ে পড়েছে। তাই দ্রুত কার্যকর ওষুধ এনে প্রতিদিনই এডিস মশার উৎসস্থল ধ্বংসের ব্যবস্থা নিতে হবে। যেহেতু সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে দক্ষ জনবলের অভাব রয়েছে, তাই দুর্যোগকালীন অবস্থা বিবেচনা করে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এডিস মশা নির্মূলে কাজে লাগান। অতীতেও যেকোনো দুর্যোগের সময় তারা মাঠে নেমেছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলের জরুরি বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪ দলের উদ্যোগ আগামী ৬, ৭ ও ৮ আগস্ট এই তিন দিন বেলা ১১টা থেকে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা ও এডিস মশা ধ্বংসে জনগণকে সচেতন করতে প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ১৪ দল। ৬ আগস্ট মতিঝিল আইডিয়াল স্কুলসহ মতিঝিল এলাকা, ৭ আগস্ট বনানী ও নিকেতন এলাকা ও ৮ আগস্ট জিপিও’র সামনে থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় এ কর্মসূচি পালন করা হবে।

মোহাম্মদ নাসিম বলেন, যেহেতু ঈদুল আজহা সামনে, তাই লাখ লাখ ঢাকাবাসী তাদের গ্রামের বাড়িতে যাবেন। তাই সবার সতর্ক থাকতে হবে। এখন থেকেই লঞ্চ, ট্রেন, বাসসহ সব জায়গায় মশা মারার স্প্রে করা বাধ্যতামূলক করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারণে এই মুহূর্তে প্রয়োজন স্থানীয় সরকারমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সব সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের সার্বক্ষণিক নিজ কার্যালয়ে বসে ডেঙ্গু প্রতিরোধের কাজ মনিটরিং করা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই এ কার্যক্রম চালাতে হবে। এখন সময় বেঁধে কাজ করলে হবে না। দুই মন্ত্রীকে বলবো, ঢাকাসহ সব সিটি কর্পোরেশন-পৌরসভা ও স্বাস্থ্য কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মকারীদের নির্দেশ দিন, আগামী এক মাস তাদের সব ছুটি বাতিল করুন। ডেঙ্গু প্রতিরোধে তাদের ঝাপিয়ে পড়ে কাজ করতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ডেঙ্গুর বিষয়টি নজরে রেখেছেন, তিনি নিজেও যেহেতু উদ্বিগ্ন, সেহেতু যুদ্ধকালীন মনোভাব নিয়ে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ দল-মত নির্বিশেষে সবাইকে ডেঙ্গুর দুর্যোগ মোকাবেলায় ঝাপিয়ে পড়তে হবে। ইতোমধ্যে ১৪ দল জনগণকে সচেতন করার কাজ শুরু করেছে। এ ব্যাপারে আমরা সব সময় সরকারের পাশে আছি।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের আতাউল্লাহ খান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদের রেজাউর রশীদ খান, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস