রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

রামুতে পাহাড়ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে পাহাড়ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড়ধসে তিন নারীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের নজির আহমদের ছেলে আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪০), ছেলের বউ নাসিমা আক্তার (২৫) ও আজিজুর রহমানের শাশুড়ি দিলফরুজ বেগম (৬৫)।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ কায়েশ জানান, আজিজুর রহমানের পরিবারের সদস্যরা এসময় রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ পাহাড়ধসে রান্না ঘরের ওপর এসে পড়লে ঘটনাস্থলে তারা মাটিচাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করে।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কেন অসময়ে পাহাড়ধস সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, লাওয়ে জাদি পাহাড়ের পুর্বপাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস