শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ‘ইত্যাদি’

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ‘ইত্যাদি’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি সম্প্রতি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করবেন সুখ্যাত নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে রয়েছে নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্য শিল্পী।

এবারের ঈদ ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী। রয়েছে ছন্দে-সুরে একটি ব্যতিক্রমী আড্ডা। এ ধরনের ব্যতিক্রমী বিষয় ইত্যাদি ছাড়া কোনো অনুষ্ঠানে দেখা যায় না।

এবারের আড্ডায় দর্শকরা দেখবেন তারকাদের মুখে মুখে ছড়া আর ছন্দ-কত খানি তুলে আনে সময়ের দ্বন্দ্ব। আর এই ব্যতিক্রমী আড্ডায় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী-শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা। এর সঙ্গীতায়োজন করেছেন নাভিদ পারভেজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস