বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

রাতে বন্ধ থাকবে মৌলভীবাজার ৭ উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক   |   রবিবার, ২২ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৩৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতে বন্ধ থাকবে মৌলভীবাজার ৭ উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান

মৌলভীবাজারের ৭ উপজেলায় শুধু ওষুধের দোকান ছাড়া অন্য সকল ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত সকল ব্যবসাপ্রতিষ্ঠান এই সময়ে বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

জেলা প্রশাসক বলেন, শ্রম আইন অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকার কথা বলা আছে, সেটাই আমরা বলবৎ করছি। করোনাভাইরাস মোকাবেলায় এটি আরো বেশি জরুরি।

তিনি জানান, এ ব্যাপারে রোববার বিকেল ৪টা থেকে শহরে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়ও প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হবে।

জেলা প্রশাসক আরো জানান, জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া কেউ যেন দ্রব্যমূল্যের অধিক দাম না রাখেন সেজন্য সচেতন করা হবে। দ্রব্যমূল্যের দাম যাতে কেউ না বাড়ায় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন সজাগ রয়েছে।

নিজেদের জন্যই বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন (স্বেচ্ছায় ঘরবন্দি) মানতে হবে বলে জানান জেলা প্রশাসক। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস