বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

রাজনৈতিক মামলায় জুড়ীর সাংবাদিক বেলাল হোসেন কারাগারে

  |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনৈতিক মামলায় জুড়ীর সাংবাদিক বেলাল হোসেন কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের রাজনৈতিক মামলায় মৌলভীবাজারের জুড়ীর উপজেলার সাংবাদিক মো. বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বেলাল হোসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত ৩ আগস্ট জুড়ী উপজেলা সদরে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বাধা দেয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট ৬৩ জনের নাম উল্লেখ করে তারেকুর রহমান নামে এক ছাত্র মামলা করেন। তবে ওই দিন বেলাল হোসেন  সিলেটে অবস্থান করছিলেন। ব্যক্তিগত প্রতিহিংসায় তবুও তাকে এ মামলার ২৪ নম্বর আসামি করা হয়।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জুডিশিয়াল চতুর্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বেলাল হোসেন। বিচারক সিদ্দিক আজাদ তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মো. বেলাল হোসেন দৈনিক সমকাল পত্রিকার জুড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস