বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদকে নিয়ে এসএসসি’৯৪ ব্যাচ কুলাউড়ার আড্ডা

  |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদকে নিয়ে এসএসসি’৯৪ ব্যাচ কুলাউড়ার আড্ডা

বাংলাদেশে সফররত নিউইয়র্ক প্রবাসী মমতাজুল আহাদের সম্মানে বন্ধুদের নিয়ে এক আড্ডার আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখা। গত ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার একটি চাইনিজ রেস্তোরাঁয় এই আয়োজনে উপস্থিত বন্ধুরা মেতে ওঠেন আনন্দ-শুভেচ্ছা বিনিময়ে।

এখানে অংশগ্রহণকারী অনেক বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদের প্রায় দুই যুগেরও বেশি সময় পর দেখা হয়। কথা হয়, নানা স্মৃতিচারণ করে একে অপরের সাথে কুশলবিনিময় করেন। আড্ডায় ফিরে আসে সযত্নে আগলে রাখা-হৃদয়ের মুগ্ধ অতীত। স্মৃতির ওপারে রেখে আসা শৈশবের দিনগুলো বন্ধুদের নিয়ে যায় নস্টালজিয়ায়। মানুষকে আশাবাদী করে তোলে নস্টালজিয়া। তাই কথা হলো এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলার বন্ধুদের মহত উদ্যোগ নেয়ার বিষয়েও। এ উদ্যোগে সবাই সাড়া দিয়ে ভবিষ্যতে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও আভাস আসে এই আড্ডায়। এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবনাথ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতাজুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, মো. সাদিকুর রহমান, সামছুর রহমান সমছু, আমিনুল ইসলাম লিটন, শাহীন আহমদ, হাসান আহমেদ, মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, শাহীন আহমেদ, মঈন উদ্দিন, আজিজ, সামছু খান প্রমুখ।

সবশেষে মমতাজুল আহাদকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য যে, ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে দীর্ঘদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছে তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস