শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

যুক্তরাষ্ট্র থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে শাওন

বিনোদন প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৫৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে শাওন

করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন তিনি।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাওনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু তিনি আক্রান্ত না হলেও ধানমন্ডির নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই তারকা।

ফেসবুকে শাওন লেখেন, বেশ আগে প্রতিশ্রুতি দেওয়া একটি বইমেলায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউইয়র্কে করোনার প্রকাশ পায়নি তখনও। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকার বিভিন্ন স্টেটে সতর্কবার্তা জারি হয়ে যায়। তারপর ঘর থেকে বের হইনি একদম। চলতি বছরের ৩০ ও ৩১ মে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন-২০২০-এর সংবাদ সম্মেলন বাতিল এবং মূল অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয় তৎক্ষণাৎ। প্রতি মুহূর্তের খবর দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চা দু’টোর কাছে ফিরতে পারবো তো?’

তিনি আরও লেখেন, ‘পরম করুণাময়ের অশেষ কৃপায় গতকাল দেশে ফিরেছি। ঢাকা বিমানবন্দরে স্বাস্থ্য বিষয়ক সতর্ক অবস্থান দেখে ভালো লাগলেও দুবাই থেকে ফেরার ফ্লাইটে মধ্যপ্রাচ্যের যাত্রীদের গণহারে প্যারাসিটামল কিংবা প্যানাডল খেয়ে ‘জ্বর যেন না ওঠে তাইলে মেশিনে আটকায়ে দিবে’ ধরনের আচরণ খুব আশংকাজনক লেগেছে!’

‘কোয়ারেন্টাইন’ শব্দটার প্রতি সবার এক অজানা ভীতি রয়েছে বলে জানান শাওন। মাত্র ১৪ দিন নিয়ম মেনে আলাদা থাকলে পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকবে- এই কথা ৪ থেকে ৫ জনকে বোঝাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। তবে পরিবারের সঙ্গে কথা বলে নিজের বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তিনি।

কোয়ারেন্টাইনে প্রসঙ্গে শাওন লেখেন, আমি গতকাল থেকে আমার ধানমন্ডির বাসায় সবার থেকে আলাদা আছি। আমার মা’র বাড়িতে থাকা পুত্রদের সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় ভিডিও কলে কথা হচ্ছে। দখিণ হাওয়া’য় আমার বাসার দরজা প্রথমবারের জন্য তালাবন্ধ রাখা হয়েছে!

‘আমি ভালো আছি। জ্বর, কাশি, গা ব্যথা কিছুই নেই’, লিখে সবাইকে আশ্বস্ত করেন তিনি। সবশেষে সবার ভালো থাকার কামনা করে অন্যদের ব্যাপারেও সচেতন থাকার আহ্বান জানান শাওন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস