
নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | ৭৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজার শহরের একটি দোতালা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এ পর্যন্ত একই পরিবারের পাঁচ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভবনটি সাইফুর রহমান সড়কে অবস্থিত।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার ২টি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটি হচ্ছে- নূর ব্রাদার্স ক্লথ স্টোর ও পিংকি সুজ।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
